• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খামেনির জানাজায় কূটনৈতিক বার্তা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৪:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণকে কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছে ইরান। এ উপলক্ষে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানাতে ৭০টির বেশি দেশের প্রতিনিধি তেহরানে এসেছেন। এর মধ্যে আমাদের বিশ্বস্ত আরব ভাইয়েরাও রয়েছেন। তাদের এই উপস্থিতি ইরানকে গভীরভাবে আনন্দিত করেছে।”

আরাগচি আরও বলেন, “এই ঐতিহাসিক মুহূর্ত আমাদের পারস্পরিক সম্পর্কের পথচলায় আজীবন অম্লান হয়ে থাকবে।” খামেনির জানাজাকে কেন্দ্র করে তেহরানের বিভিন্ন সড়কে হাজার হাজার মানুষের উপস্থিতি দেখা গেছে।

অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর নতুন সার্ভিস ফি আরোপের পরিকল্পনার কথা জানিয়েছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদুর রেজা রহমানি ফাজলি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সাম্প্রতিক সংকটকালে যেসব দেশ ইরানের পাশে ছিল, তাদের জন্য বিশেষ ছাড় রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে এই ফি আরোপের সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তবুও এ বিষয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে তেহরান। সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে হওয়া প্রাথমিক সমঝোতা অনুযায়ী প্রথম ৬০ দিন কোনো ধরনের ফি ছাড়াই জাহাজগুলোকে হরমুজ প্রণালি অতিক্রমের সুযোগ দেওয়া হবে। তবে ওই সময়ের পর কী ধরনের নীতিমালা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।

বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে রাষ্ট্রদূত ফাজলি বলেন, “কঠিন সময়ে যেসব দেশ আমাদের বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়েছে, নতুন এই ফি আদায়ের ক্ষেত্রে তাদের জন্য অবশ্যই বিশেষ ছাড় বিবেচনা করা হবে।”

তিনি জানান, হরমুজ প্রণালির নতুন ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইরান। প্রণালির একটি অংশ ইরানের জলসীমার মধ্যে থাকায় সেখানে সার্ভিস ফি কার্যকর করা হবে। তবে এটিকে কোনো টোল বা জোরপূর্বক কর হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ফাজলির ভাষ্য অনুযায়ী, নতুন এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা, জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা এবং অতিরিক্ত জাহাজ চলাচলের কারণে পরিবেশগত ক্ষতি মোকাবিলা করা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেনেজুয়েলায় ভূমিকম্প
ভূমিকম্পের পর ৯৪২ আফটারশক, ভেনেজুয়েলায় নিহত বেড়ে ২৯৫৪
খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা
খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা
রাশিয়ায় নৌঘাঁটি ও তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা
রাশিয়ায় রাতের আঁধারে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা