টানা দরপতন: সাত মাসে সর্বনিম্নে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সাত মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার পর বুধবারও মূল্যবান ধাতুটির দামে আরও পতন হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এতে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হয়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণবাজারে।
বুধবার গ্রিনিচ সময় রাত ১টা ১২ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৮১ দশমিক ৬৯ ডলারে নেমে আসে। আগের দিন এটি গত বছরের নভেম্বরের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছিল।
অন্যদিকে, আগস্টে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সুদের হার নিয়ে বিনিয়োগকারীদের প্রত্যাশার পরিবর্তনের কারণে স্বর্ণবাজারে অস্থিরতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য