• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্যাংক হলিডে আজ

বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০৯:২৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার (১ জুলাই) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও।

তবে বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব কার্যালয়ে শুধু প্রশাসনিক ও হিসাব-সংক্রান্ত কাজ হবে। গ্রাহকদের কোনো ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে না।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিবছর ১ জুলাই অর্ধবার্ষিক হিসাব সমাপনী উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে ব্যাংকগুলো।

এ কারণে আজ কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। বন্ধ থাকবে চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং সেবা। তবে এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) স্বাভাবিকভাবে চালু থাকবে। যদিও আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।

প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়। অর্ধবার্ষিক ও বার্ষিক আর্থিক হিসাব চূড়ান্ত করার জন্য এ দুই দিনে তফসিলি ব্যাংকগুলোতে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়। তবে বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখায় দাফতরিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী
ছবি: সংগৃহীত
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
ছবি: সংগৃহীত
বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে নতুন সম্ভাবনা