• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভাতা তুলতে গিয়ে বিস্মিত বৃদ্ধ, ব্যাংক হিসাবে ৭৫৯ কোটি রুপি!

আন্তর্জাতিক ডেস্ক    ১৩ জুলাই ২০২৬, ১২:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের বিহারের মুজাফফরপুর জেলায় এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে একটি ব্যাংক হিসাবের ব্যালেন্স। বার্ধক্য ভাতা তুলতে গিয়ে নিজের হিসাবে ৭৫৯ কোটিরও বেশি রুপি দেখতে পান ৮২ বছর বয়সী কামেশ্বর মিশ্র। একইভাবে তার প্রতিবন্ধী ছেলের ব্যাংক হিসাবেও প্রায় একই পরিমাণ অর্থ দেখানো হয়েছে। ফলে দুই হিসাব মিলিয়ে ব্যালেন্স দাঁড়ায় ১ হাজার ৫০০ কোটিরও বেশি রুপি।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, রোববার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা তুলতে কমন সার্ভিস সেন্টারে (সিএসসি) যান কামেশ্বর মিশ্র। টাকা উত্তোলনের পর ব্যালেন্স যাচাই করতে গিয়ে দেখা যায়, তার হিসাবে রয়েছে ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি। এই অস্বাভাবিক তথ্য দেখে হতবাক হয়ে যান তিনি এবং সিএসসি কেন্দ্রের অপারেটর।

তবে কী কারণে ব্যাংক হিসাবে এত বিপুল অর্থ দেখানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাংকের প্রযুক্তিগত বা সফটওয়্যারজনিত ত্রুটির কারণে ভুল ব্যালেন্স প্রদর্শিত হয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ব্যাংক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি।

কামেশ্বর মিশ্র বলেন, “আমি বুঝতে পারছি না কীভাবে আমাদের হিসাবে এত টাকা দেখাচ্ছে। বিষয়টি সবার সামনে এনেছি, যাতে সংশ্লিষ্ট কর্মকর্তারা হিসাব যাচাই করে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করতে পারেন।”

সূত্র: ইন্ডিয়া টুডে

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভেনিজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪ হাজার ৪৯০
ছবি: সংগৃহীত
ব্যাংককের বারে অগ্নিকাণ্ডে নিহত ২৭
ছবি: সংগৃহীত
ইরানে পানি পাম্পিং স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলা, হতাহত ৫