• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ব্রাজিল হেরে যাওয়ায় সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৯:৩২ পি.এম.
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক
ছবি: সংগৃহীত

নিজেদের দল হেরে যাওয়ায় বর্তমানে ব্রাজিলের সাপোর্টাররা হতাশ বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, চলমান বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উন্মাদনা বিরাজ করছে, তা যেন নিছক আনন্দময় থাকে এবং কোনোভাবেই যেন তা সহিংসতা বা প্রাণনাশের পর্যায়ে না পৌঁছায়– জাতীয় সংসদে দেশবাসীর প্রতি এমন আহ্বান জানাই।

নিজেদের দল হেরে যাওয়ায় বর্তমানে ব্রাজিলের সাপোর্টাররা হতাশ বলেও মন্তব্য করেন তিনি।

আমিনুল হক বলেন, ‘খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে, উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান রয়েছে। ব্রাজিল সাপোর্টাররা হতাশ, তাদের টিম হেরে গেছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ, তা যেন আনন্দময় থাকে। এটাকে কেন্দ্র করে দেশে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে।’

বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের প্রভাব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত। দেশের প্রত্যেকটা মানুষ, বিশেষ করে আমাদের যুবসমাজ বা ভবিষ্যৎ প্রজন্ম– তাদের মধ্যে আমেজটা বেশি। বিভিন্ন মাধ্যমে সবাই ফুটবল উপভোগ করছেন।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশবাসীর কাছে একটা আহ্বান জানাতে চাই, আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশকিছু সহিংসতা ঘটেছে। বেশকিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমার কাছে যে তথ্য আছে, তাতে ১০ জন মারা গেছে, এটা দুর্ভাগ্যজনক।’

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর ছবি
বৃক্ষমেলা উদ্বোধন বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর ছবি
ব্রিটিশ কাউন্সিলের ‘সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির অংশগ্রহণকারী ও অতিথিরা।
মাস্টার ট্রেইনার সনদ পেলেন ১৫ শিক্ষাবিদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
‘শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় ঘাটতি নেই’