• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খামেনির জানাজায় যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ০৯:৪২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।

স্পিকারের দপ্তর সূত্রে জানা গেছে, তেহরানে জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই দেশে ফিরবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির নতুন রাষ্ট্রব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি ইরান-ইরাক যুদ্ধের সময় ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করেন। পরে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হন খামেনি। এরপর দীর্ঘ কয়েক দশক ধরে তিনি দেশটির সর্বোচ্চ নেতৃত্বে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুতে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে শোকের ছায়া নেমে আসে এবং রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ফ্যাসিস্ট আ. লীগ আমলে বঞ্চিত ১৫০ সামরিক কর্মকর্তার পুনর্বাসন
ফাইল ছবি
পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
ফাইল ছবি
সরকারের তিন গুরুত্বপূর্ণ দপ্তরে এলো নতুন মহাপরিচালক