• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফ্রান্সের বিদায়

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৫ জুলাই ২০২৬, ০৩:০৩ এ.এম.
ফ্রান্সকে কাঁদিয়ে ফাইনালে স্পেন
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শুরু থেকেই উড়ছিল ফ্রান্স। একের পর এক প্রতিপক্ষকে দুমড়েমুচড়ে দিয়ে ফেবারিট হয়ে ওঠেন এমবাপ্পে-দেম্বেলেরা। কিন্তু সেই ফ্রান্সকেই রুখে দিলো ইউরোপিয়ান ফুটবলের আরেক ত্রাস স্পেন। চোখে চোখ রেখে ৯৭ মিনিট লড়াই করে ফরাসিদের কাঁদিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করলো স্প্যানিশরা। পুরো ম্যাচে স্পেনের আধিপত্যে দিশেহারা ফ্রান্স কোনো সুযোগই পায়নি।

যুক্তরাষ্ট্রের ডালাসে একচেটিয়ে ফুটবলে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল স্পেন। এর আগে ২০১০ সালে শেষবার ফাইনালে উঠেছিল স্প্যানিশরা। সেবারই প্রথম বিশ্বকাপের শিরোপা জিতেছিল তারা।

ম্যাচের ২৩তম মিনিটে ভাগ্য খুলে যায় স্পেনের। ফ্রান্সের ডিবক্সের ভেতরে ফাউলের শিকার হন লামিন ইয়ামাল। বল ক্লিয়ার করতে গিয়ে ইয়ামালের পায়ে জোরে আঘাত করেন লুকাস দিনিয়ে। রেফারির চোখ তা এড়ায়নি। স্পেনকে সফল পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন ওইয়ারজাবাল। ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইনিয়ঁ বামদিকে ঝাঁপিয়েছিলেন। কিন্তু জোরালো শট নাগালে পাননি তিনি।

ম্যাচে ফিরতে মরিয়া ফ্রান্স প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধে ফিরে আরেকটি গোল হজম করে। ৫৮ মিনিটে দ্বিতীয় গোলটি করেন পেদ্রো পোরো। দানি ওলমোর সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাস খেলে দ্রুত বল নিয়ে বক্সে ঢুকে পড়েন পোরো। এরপর দারুণ শটে ফরাসি গোলরক্ষকে পরাস্ত করেন তিনি।

৬৪ মিনিটে লামিন ইয়ামাল আরেকটি গোল করেছিলেন। কিন্তু অফসাইডে তা বাতিল হয়ে যায়।

ফ্রান্স এরপর শুধুই দর্শক। গোলমুখে একাধিক সুযোগ সৃষ্টি করে তারা। কিন্তু লক্ষ্য ভেদ করতে পারে না। মেজাজ হারিয়ে এলোমেলো ফুটবল খেলে অচেনা রূপে দেখা যায় দিদিয়ের দেশমের শিষ্যরা। শেষ পর্যন্ত ৯৭ মিনিটের লড়াইয়ে জয় পায় স্পেন। আর কেঁদে বাড়ি ফেরেন এমবাপ্পে-দেম্বেলেরা।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুয়ার আসরে নেইমার!
জুয়ার আসরে নেইমার!
ছবি: সংগৃহীত
ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত
সেমিফাইনালের আগে আলোচনায় স্কালোনি-বেকহ্যামের পুরোনো দ্বন্দ্ব