• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আগস্টেই প্রেক্ষাগৃহে আসছে সেতুপতির সিনেমা ‘ট্রেন’

ভিওডি বাংলা ডেস্ক    ১৬ জুলাই ২০২৬, ০৬:৪২ পি.এম.
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘ট্রেন’। ছবিটির প্রযোজক কালাইপুলি এস. থানু এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি সিনেমাটির বহুল আলোচিত টিজার উন্মোচন অনুষ্ঠানে নির্মাতা মাইস্কিন পরিচালিত এই ছবির আনুষ্ঠানিক মুক্তির সময়সূচি ঘোষণা করা হয়।

‘ট্রেন’-এ শোকাহত এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। তাঁর সঙ্গে আরও রয়েছেন শ্রুতি হাসান, নাসের, নারেইন এবং ইউগি সেতু।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে পূর্ণাঙ্গভাবে সংগীত পরিচালক হিসেবেও অভিষেক হচ্ছে মাইস্কিনের। ছবিটি প্রযোজনা করেছে ভি ক্রিয়েশনস ব্যানারে কালাইপুলি এস. থানু।

এরই মধ্যে ‘ট্রেন’-এর অফিসিয়াল টিজার প্রকাশ করা হয়েছে। বিস্ফোরক এই টিজারটি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। টিজারে অ্যাকশন, মনস্তাত্ত্বিক থ্রিল এবং অন্ধকারাচ্ছন্ন আবহের ইঙ্গিত মিলেছে, যা সিনেমাটি ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
‘চালচিত্র’ এর প্রিকুয়েল সিরিজে চঞ্চল চৌধুরী
ছবি : সংগৃহীত
এবার ওটিটিতে আসছে ‘রকস্টার’
ছবি : সংগৃহীত
সোনমের পাশে দাঁড়িয়ে দীপিকার পোস্ট