• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রমনা পার্কে স্কুলছাত্রী উদ্ধার, আটক ভুয়া সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঢাকার রমনা পার্কে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে আনসার সদস্যরা। শনিবার (৪ জুলাই) দুপুরে কাকরাইল মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

আনসার সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক পৌনে ১টার দিকে পার্কে দর্শনার্থীদের উপস্থিতি কমে এলে ১৫ বছর বয়সী এক কিশোরীর গতিবিধি সন্দেহজনক মনে হয় দায়িত্বরত আনসার সদস্যদের। ওই কিশোরীর সঙ্গে থাকা আল আমিন (২৬) নামের এক যুবকের আচরণেও সন্দেহ তৈরি হয় তাদের মধ্যে।

পরিস্থিতি বুঝতে পেরে আনসার বাহিনীর এপিসি উজ্জ্বল, আনসার আশেক ইলাহী ও আনসার নুর ইসলাম দ্রুত এগিয়ে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।

জিজ্ঞাসাবাদের সময় আল আমিন নিজেকে সাংবাদিক পরিচয় দেন। প্রমাণ হিসেবে দুটি আইডি কার্ডও দেখান তিনি। তবে যাচাই-বাছাই করে আনসার সদস্যরা জানতে পারেন, আইডি কার্ড দুটি ভুয়া।

পরে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার হওয়া স্কুলছাত্রী সুমাইয়া আক্তার ঢাকার বিক্রমপুর এলাকার বাসিন্দা মো. সুজন মিয়ার মেয়ে। অন্যদিকে অভিযুক্ত আল আমিনের বাড়ি ভোলার চরফ্যাশনে। তাদের মধ্যে আগে কোনো পরিচয় ছিল না বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনসার সদস্যরা জানতে পারেন, কিশোরীকে অপহরণের উদ্দেশ্যে আগে থেকেই তাকে কৌশলে চেতনানাশক মিশ্রিত পানীয় পান করানো হয়েছিল।

ঘটনার পরপরই আনসার সদস্যরা স্কুলছাত্রী ও অভিযুক্ত যুবককে নিজেদের হেফাজতে নেন। পরে তল্লাশি চালিয়ে আল আমিনের কাছ থেকে দুটি ভুয়া আইডি কার্ড, একটি জাতীয় পরিচয়পত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে জব্দকৃত আলামতসহ অভিযুক্তকে এবং উদ্ধার হওয়া স্কুলছাত্রীকে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় পার্কে উপস্থিত দর্শনার্থীরা আনসার সদস্যদের দ্রুত ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। তাদের মতে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আনসার বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপ প্রশংসনীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
চকবাজারে ৫ তলা ভবনে আগুন
প্রতীকী ছবি
যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে আটক ২৫
ছবি: সংগৃহীত
ব্যবসায় বিনিয়োগের নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ, ট্রাস্ট গোল্ডের মালিক গ্রেপ্তার