• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীকে সৌদি যুবরাজের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৬:১১ পি.এম.
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

সোমবার সকালে (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানও সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। সৌদি আরবের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। আমরা এই সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে চাই।’

কবে নাগাদ প্রধানমন্ত্রী সৌদি আরব সফর করতে পারেন–এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, ‘সফরের বিষয়টি নির্ধারণ নিয়ে কাজ করতে হবে। তাই এই মুহূর্তে সময় বলা যাচ্ছে না।’

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
বেতনের ১০ শতাংশ গরিবদের জন্য সরকারি কোষাগারে দেন প্রধানমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
ফাইল ছবি
এনআইডি সংশোধনে নতুন সিদ্ধান্ত ইসির