• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোকবার্তা

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০২:৫৩ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক শোকবার্তায় মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের এই অপূরণীয় শোকের মুহূর্তে আমরা পাশে আছি। একই সঙ্গে আহত সকলের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।

এই কঠিন সময়ে বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার জনগণের প্রতি পূর্ণ সংহতি ও সহমর্মিতা প্রকাশ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে বাংলাদেশ সবসময় রয়েছে। আমরা ভেনেজুয়েলা সরকার ও জনগণের জন্য এই দুর্যোগ মোকাবিলায় শক্তি, সহনশীলতা এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করছি।  

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গুম হওয়া ঘটনাগুলোর সঙ্গে আমরা আর সম্পৃক্ত হতে চাই না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
ঢাকাকে ডেঙ্গুমুক্ত করতে কাজ করছে সরকার: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত
দুই-একদিনের মধ্যে মাদক আইনের সংশোধনী উপস্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী