• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিপিসির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০২:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ে জাদুঘরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান জাদুঘরের কিউরেটর।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাদুঘরটি পরিদর্শন করেছেন। চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস এবং দলটির ক্রমবিকাশ কীভাবে হয়েছে, তা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।”

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস, প্রতিষ্ঠা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বিকাশ এবং গুরুত্বপূর্ণ ঘটনাবলি তুলে ধরা হয়।

এ সময় প্রধানমন্ত্রী জাদুঘরের ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) কোস্টারও উপভোগ করেন। পরিদর্শন শেষে তিনি জাদুঘরের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গুম হওয়া ঘটনাগুলোর সঙ্গে আমরা আর সম্পৃক্ত হতে চাই না: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
ঢাকাকে ডেঙ্গুমুক্ত করতে কাজ করছে সরকার: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত
দুই-একদিনের মধ্যে মাদক আইনের সংশোধনী উপস্থাপন: স্বরাষ্ট্রমন্ত্রী