{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

   ২০ জুলাই ২০২৬, ০৮:৫২ পি.এম.
ছবি: পিএমও
ছবি: পিএমও

যুগপৎ আন্দোলনে অংশ নেয়া শরিক রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর প্রথমবারের মতো শরিক রাজনৈতিক দলগুলোর বৈঠক করছেন তারেক রহমান। 

সোমবার রাত সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বৈঠকে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের পূর্বে জাতীয় সরকার নিয়ে বিএনপির দেয়া প্রতিশ্রুতিসহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে৷ 

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে অনেক দলের অসন্তুষ্টি রয়ে গেছে। সেই বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে এবং যুগপৎ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে করণীয় বিষয়েও নেতারা কথা বললেন বলেও সূত্রটি জানিয়েছে। 

বৈঠকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে অংশ নেয়া জোট ও দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত আছেন।

ভিওডি বাংলা/এএইচ/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত
মন্ত্রিসভায় রদবদলের ইঙ্গিত, যা বললেন তথ্য উপদেষ্টা
২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি: সংগৃহীত
২০২৭ হজ প্যাকেজ ঘোষণা, কমছে বিমানভাড়া
ছবি সংগৃহীত
ফিরে দেখা ২১ জুলাই ২০২৪ কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল, সংঘর্ষে নিহত আরো ১৯