• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পিছিয়ে গেল প্যারিসের প্রাইড মার্চ

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ জুন ২০২৬, ০৫:৪৭ পি.এম.
পিছিয়ে গেল প্যারিসের প্রাইড মার্চ
ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য প্রাইড মার্চ স্থগিত করা হয়েছে। জরুরি সেবা খাতের ওপর অতিরিক্ত চাপ এড়াতে পুলিশ আয়োজকদের অনুষ্ঠানটির তারিখ পরিবর্তনের নির্দেশ দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইন্টার-এলজিবিটি সংগঠনের সহ-সভাপতি আনুক ভেয়রে জানান, নির্ধারিত প্রাইড মার্চ আপাতত স্থগিত করা হয়েছে। আমরা সেপ্টেম্বরে অনুষ্ঠানটি আয়োজনের কথা ভাবছি। তবে কীভাবে নতুন করে পরিকল্পনা করা যায়, সে বিষয়ে পুরো আয়োজক দল বৈঠক করবে।

প্যারিস পুলিশ জানিয়েছিল, আয়োজকরা নির্দেশনা না মানলে শনিবার বিকেলে অনুষ্ঠিতব্য এলজিবিটিকিউ অধিকারবিষয়ক এই কর্মসূচি নিষিদ্ধ করা হবে।

তাপপ্রবাহের কারণে শুধু প্রাইড মার্চই নয়, শুক্রবার থেকে রোববার পর্যন্ত প্যারিসের একটি রেসট্র্যাকে অনুষ্ঠিতব্য একাধিক কনসার্ট এবং রোববারের একটি অ্যাথলেটিক্স প্রতিযোগিতাও পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বর্তমানে ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন চলছে। জাতীয় গড় তাপমাত্রা পৌঁছেছে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। তাপপ্রবাহ থেকে বাঁচতে মানুষ বেশি পানিতে নামছে।

গত এক সপ্তাহে নদী ও জলাশয়ে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। যাদের অধিকাংশই তরুণ।

ভিওডি বাংলা/আরআই/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
ছবি: সংগৃহীত
হরমুজে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল, জ্বালানি বাজারে স্বস্তির আভাস
ছবি: সংগৃহীত
ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৮৮