• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রযোজক সমিতির নির্বাচন

‎খোরশেদ আলম খসরু ও শামসুল আলমের মনোনয়ন বাতিল

ভিওডি বাংলা ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৮:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচনের আগেই বড় ধরনের পরিবর্তন এসেছে প্রার্থী তালিকায়। বাণিজ্য মন্ত্রণালয় ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সহ-সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী সামসুল আলমের মনোনয়ন বাতিল করেছে।

‎রোববার (৫ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচনে অংশগ্রহণের জন্য বৈধ ৪০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করে। একই সঙ্গে প্রকাশ করা হয় বাতিল হওয়া প্রার্থীদের পৃথক তালিকা। সেখানে খোরশেদ আলম খসরু ও সামসুল আলমের নাম উল্লেখ করে তাদের মনোনয়ন বাতিলের কারণও জানানো হয়েছে।

‎জানা গেছে, বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর ১৮(৪) ধারা অনুযায়ী পরপর দুই মেয়াদ নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদে দায়িত্ব পালনকারী কোনো ব্যক্তি অন্তত এক মেয়াদ বিরতি না দিয়ে পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এই বিধান অনুসারেই তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

‎বিধিমালায় আরও বলা হয়েছে, ফেডারেশনসহ দেশের সব বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটি বা পরিচালনা পর্ষদের সদস্যরা টানা দুই মেয়াদ দায়িত্ব পালনের পর অন্তত একটি নির্বাচনে বিরতি না দিয়ে আবার প্রার্থী হতে পারবেন না।

‎আগামী ৮ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির বহুল প্রতীক্ষিত নির্বাচন।

‎দীর্ঘ সাত বছর পর এই নির্বাচনকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রযোজক, পরিচালক, শিল্পী ও সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

‎উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ২৭ জুলাই। এরপর আইনি জটিলতা, ভোটার তালিকা সংক্রান্ত বিরোধ এবং প্রশাসনিক নানা কারণে দীর্ঘ সাত বছর নতুন নির্বাচন আয়োজন সম্ভব হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই নির্বাচন।

ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজীবন বহিষ্কার বদিউল আলম খোকনসহ তিন পরিচালক
ছবি: ভিওডি বাংলা
বেবিবাম্প প্রকাশ্যে, বিয়ে ও মা হওয়ার সুখবর দিলেন মৌসুমী হামিদ
মোশাররফ করিম
প্রথমবার যে অভিজ্ঞতার মুখোমুখি মোশাররফ করিম