• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রতিবেশীদের হস্তক্ষেপ চাই না: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক    ২ জুলাই ২০২৬, ০২:১১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মাটি প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হোক বা দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীরা হস্তক্ষেপ করুক—দুটোর কোনোটিই চায় না বাংলাদেশ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২ জুলাই) বিএনপি সরকারের প্রথম বাজেট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ভারত প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘ভারতে যে হারে মসজিদ ভাঙা হয়, বাংলাদেশে কি সে হারে মন্দির ভাঙা হয়? প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর ভারত কীভাবে নিয়েছে, তা তাদের কর্মকাণ্ড দেখলেই বোঝা যায়।’

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সরকারের প্রস্তাবিত বাজেট বিরোধী দলও গ্রহণ করেছে। তাই বাজেট বাস্তবায়নে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার ও সংশোধনে সংসদের ভেতরে ও বাইরে সরকার এবং বিরোধী দল একসঙ্গে কাজ করবে।

জুলাই স্মৃতি জাদুঘর কবে উদ্বোধন করা হবে—এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বলেন, এ বিষয়ে তার জানা নেই।

তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে চিফ হুইপ বলেন, এটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। উত্তরাঞ্চলের কৃষকদের সেচের জন্য প্রয়োজনীয় পানি নিশ্চিত করতে সরকার এ মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, এনবিআর চেয়ারম্যান, বিডা চেয়ারম্যান। ছবি: সংগৃহীত
নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান
ছবি: সংগৃহীত
একদিন নিলেই মিলবে টানা ৪ দিন ছুটি
ছবি: সংগৃহীত
খামেনির জানাজায় যোগ দিতে ঢাকা ছাড়লেন স্পিকার