সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে টিএসসিতে খেলা দেখলেন নাছির উদ্দীন

সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আর্জেন্টিনার ম্যাচ উপভোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। খেলা শেষে আর্জেন্টিনা ৩-১ ব্যবধানে জয় পাওয়ায় তার সেই পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়েছে।
রোববার (২৮ জুন) ম্যাচ শুরুর আগে তিনি আর্জেন্টিনা ও জর্ডানের ম্যাচ নিয়ে নিজের পূর্বাভাসে বলেছিলেন, আর্জেন্টিনা ৩-১ গোলের ব্যবধানে জয়লাভ করবে।
এ সময় টিএসসি প্রাঙ্গণে উপস্থিত শিক্ষার্থী ও নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর সমর্থকদের উচ্ছ্বাস-উদ্দীপনা চোখে পড়ে। নাছির উদ্দীন নাছিরও উপস্থিত সবার সঙ্গে দলের জয় উদযাপন করেন।
ম্যাচ-পূর্ব সঠিক পূর্বাভাস দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই পূর্বাভাসের সঙ্গে ম্যাচের ফলাফল মিলে যাওয়ার বিষয়টি উল্লেখ করে মন্তব্য করেন।
ভিওডি বাংলা/জা








মন্তব্য