• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এইচএসসির প্রশ্নে ভুল, ৪ শিক্ষককে শোকজ

সিলেট প্রতিনিধি    ১৪ জুলাই ২০২৬, ০৮:০৮ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথমপত্রের প্রশ্নে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের দায়িত্বে থাকা চার শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (১৪ জুলাই) সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীনের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ১৩ জুলাই ২০২৬, সোমবার অনুষ্ঠিত এইচএসসি পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে গুরুতর ত্রুটি ও অসঙ্গতি পাওয়া গেছে। প্রশ্নপত্রে এমন ভুল থাকায় পরীক্ষার হলে পরীক্ষার্থীরা চরম মানসিক চাপের মুখে পড়েন।

এতে আরও বলা হয়, একজন দায়িত্বশীল শিক্ষক ও প্রশ্নপত্র পরিশোধকের দায়িত্বে থেকে এ ধরনের ত্রুটি থেকে যাওয়া চরম দায়িত্বহীনতা এবং পেশাগত কর্তব্যে অবহেলার শামিল। একই সঙ্গে এ ঘটনায় সিলেট শিক্ষা বোর্ডের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে।

নোটিশে সংশ্লিষ্ট শিক্ষকদের উদ্দেশে বলা হয়েছে, প্রশ্নপত্র পরিশোধনের ক্ষেত্রে এমন গুরুতর ত্রুটি ও অসঙ্গতির কারণে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

শোকজ পাওয়া চার শিক্ষক হলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক মো. মুজিবুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক কাজী জুনায়েদ আল আমিন, এমসি কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোছাদ্দেক হোসেন খান এবং সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের প্রভাষক মোহাম্মদ হেলাল উদ্দিন।

ভিওডি বাংলা/এমএস

 

 

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান মনিরুজ্জামান
শিরোইল কেন্দ্রীয় বাস টার্মিনালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা বাস। ছবি: ভিওডি বাংলা
রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত
এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ মামলার রায় আজ