• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বাজিতে কোটি টাকা জিতলেন মিয়া খলিফা


প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৬:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

বিশ্বকাপ ফাইনালে স্পেনের শিরোপা জয়ের আনন্দ যেন দ্বিগুণ হয়ে ধরা দিল সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিত্ব মিয়া খলিফার জন্য। স্পেনের পক্ষে বড় অঙ্কের বাজি ধরে বিপুল অর্থ জিতেছেন তিনি। ক্রীড়া সংবাদমাধ্যম মার্কা-র প্রতিবেদনে বলা হয়েছে, এই বাজি থেকে তার মোট প্রাপ্তি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি ৩৭ লাখ টাকার সমান।

৩৩ বছর বয়সী মিয়া খলিফা যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত থেকে বিশ্বকাপের ফাইনাল উপভোগ করেন। স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের জার্সি পরে গ্যালারিতে বসেই তিনি দলের জন্য সমর্থন জানান। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাজির স্ক্রিনশটও প্রকাশ করেন।

প্রতিবেদন অনুযায়ী, ১.৬৫ অডসে স্পেনের জয়ের পক্ষে ১০ লাখ ডলার বাজি ধরেছিলেন মিয়া। অতিরিক্ত সময়ে স্পেন ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতায় তিনি ফেরত পান মোট ১৬ লাখ ৫০ হাজার ডলার। অর্থাৎ, মূল বাজির অর্থ বাদ দিলে তার নিট লাভ দাঁড়ায় প্রায় ৬ লাখ ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি টাকার বেশি।

বড় এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতার সুরে মিয়া লেখেন, “বিশ্বাস রেখেছিলাম, আর বড় জয় পেয়েছি। আমার ‘নিজের দেশ’ স্পেনকে নিয়ে আমি ভীষণ গর্বিত,যদিও আমার শরীরে এক ফোঁটা স্প্যানিশ রক্তও নেই।”

ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। পরে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। সেই গোলেই আসে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা, আর সফল হয় মিয়া খলিফার সাত অঙ্কের বাজিও।

মিয়া প্রকাশ করা পোস্টে ১০ লাখ ডলারের বাজি এবং সম্ভাব্য ১৬ লাখ ৫০ হাজার ডলার ফেরতের স্ক্রিনশটের পাশাপাশি স্টেডিয়ামে খেলা দেখার কয়েকটি ছবিও শেয়ার করেন।

এর আগেই বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি। প্রথমে স্পেনের জার্সি পরে ছবি পোস্ট করেন, পরে সেটি খুলে ভেতরে থাকা প্যারিস-থিমের একটি টপ দেখিয়ে মজা করে ইঙ্গিত দেন, আর্জেন্টিনার বিপক্ষে যে দলই খেলুক, তিনি তাদের পক্ষেই থাকবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশাল অনুসারীসংখ্যার অধিকারী মিয়া খলিফা বর্তমানে সাবস্ক্রিপশনভিত্তিক কনটেন্ট তৈরি ছাড়াও খেলাধুলা ও বিনোদনজগতের নানা কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

সূত্র: এনডিটিভি
ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রাণ হারালেন ‘গডজিলা’ তারকা কাইলি হটল
ছবি: সংগৃহীত
‘এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম’
ছবি: সংগৃহিত
কাল মুক্তি পাচ্ছে ‘জন নায়াগাণ’, ১৫ কোটি টাকার টিকিট বিক্রি