• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক    ৫ জুলাই ২০২৬, ০৭:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মাঠে তখন স্নায়ুর লড়াই। প্যারাগুয়ের শক্ত রক্ষণ ভাঙতে হিমশিম খাচ্ছিল ফ্রান্স। সেই সময়ই পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করে দলকে এগিয়ে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

চাপের মুহূর্তেও দারুণ স্থিরতায় স্পটকিক থেকে জাল খুঁজে নেন এমবাপ্পে। গোলের পর নিজের স্বভাবসুলভ উদযাপনে মেতে ওঠেন ফরাসি তারকা।

এই গোলের মধ্য দিয়ে চলতি বিশ্বকাপে গোলের দৌড়ে আর্জেন্টিনার লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন এমবাপ্পে। দুজনেরই নামের পাশে এখন ৭টি করে গোল, ফলে গোল্ডেন বুটের লড়াই আরও জমে উঠেছে।

শুধু চলতি বিশ্বকাপ নয়, বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকাতেও আরও এক ধাপ এগিয়েছেন এমবাপ্পে। ২০ গোল নিয়ে শীর্ষে থাকা লিওনেল মেসির ঠিক পেছনেই রয়েছেন তিনি। প্যারাগুয়ের বিপক্ষে গোলের পর এমবাপ্পের বিশ্বকাপে মোট গোল দাঁড়িয়েছে ১৯টি। ফলে মেসির রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন আর মাত্র একটি গোল।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে কোয়ার্টারের লড়াইয়ে ফ্রান্স-প্যারাগুয়ে
ছবি: সংগৃহীত
স্বাগতিক কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
মুশফিকুর রহিম
রিয়াদের পর মুশফিককেও কোচিংয়ে দেখতে চায় বিসিবি