পেনাল্টিতে এমবাপ্পের গোল, ১-০ তে এগিয়ে ফ্রান্স

ফ্রান্সকে এগিয়ে দিলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে লিড এনে দেন তিনি। চলতি বিশ্বকাপে এটি এমবাপ্পের সপ্তম গোল।
ফ্রান্সের পেনাল্টিটি আদায় করে দেন বদলি হিসেবে মাঠে নামা দেজিরে দুয়ে। দুর্দান্ত ড্রিবলিংয়ে প্যারাগুয়ের ডিফেন্স ভেঙে বক্সে ঢুকে পড়লে তাকে থামাতে হিমশিম খাচ্ছিলেন প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়রা। একপর্যায়ে বক্সের ভেতর ফাউলের শিকার হন দুয়ে।
ফরাসি খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে পেনাল্টির দাবি জানালেও প্রথমে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন রেফারি। পরে ভিডিও সহকারী রেফারির সহায়তায় মনিটরে ঘটনা পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি। সুযোগ কাজে লাগিয়ে স্পট কিক থেকে জাল খুঁজে নেন এমবাপ্পে।
একের পর এক আক্রমণে গিয়েও গোল পাচ্ছে না ফ্রান্স। এমবাপ্পে–দেম্বেলেদের সব আক্রমণ মুখ থুবড়ে পড়ছে প্যারাগুয়ের রক্ষণে গিয়ে। এই পরিস্থিতিতে ম্যাচের ৬১ মিনিটে প্রথম পরিবর্তন আনলেন দিদিয়ের দেশম। ব্র্যাডলি বারকোলার বদলে নামলেন দেজিরে দুয়ে।
বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের বিপক্ষে পুরো প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি ফ্রান্স। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথম ৪৫ মিনিট শেষ হয় ০-০ গোলে।
ভিওডি বাংলা/আ








মন্তব্য