• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

স্নিগ্ধাকে ঘিরে সমালোচনার মাঝে মুখ খুললেন জেসিয়া ইসলাম

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৭:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

আলোচিত মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীর নির্যাতনের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা নানা আলোচনা-সমালোচনার মধ্যে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন মডেল ও অভিনেত্রী, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম।

মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ভুক্তভোগী কীভাবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন, সেটিকে বিচার করার চেয়ে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করাই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত।

জেসিয়া লেখেন, স্নিগ্ধা তার অভিজ্ঞতা বর্ণনার সময় নিজের গাড়ি, বাসস্থান, নিজেকে ‘এ-গ্রেড মডেল’ বলা কিংবা বলিউড অভিনেত্রীর মতো দেখতে-এসব প্রসঙ্গ এনেছেন কি না, তা নিয়ে তিনি মন্তব্য করতে চান না।

তার মতে, এমন ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া একজন মানুষের মানসিক অবস্থা স্বাভাবিক থাকে না। তাই ট্রমাগ্রস্ত একজন ভুক্তভোগীর কাছ থেকে সবকিছু নিখুঁতভাবে বা গুছিয়ে বলার প্রত্যাশা বাস্তবসম্মত নয়।

তিনি আরও বলেন, আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত অভিযোগের সত্যতা উদ্ঘাটন এবং দোষী ব্যক্তি যে-ই হোন না কেন, তাকে আইনের আওতায় এনে জবাবদিহি ও শাস্তি নিশ্চিত করা। একই সঙ্গে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে অর্থ, ক্ষমতা বা প্রভাবের জোরে কোনো নারীকে নিজের সম্পত্তি বা ভোগের বস্তু মনে করার সাহস কেউ না পায়।

স্ট্যাটাসের শেষাংশে জেসিয়া সবার প্রতি আহ্বান জানান, ভুক্তভোগীর বক্তব্যের ধরন বা ছোটখাটো অসামঞ্জস্য নিয়ে বিতর্ক না করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে একসঙ্গে সোচ্চার হওয়ার।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া
ছবি: সংগৃহীত
যার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সমস্যা হয় জয়ার!