• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দায়িত্ব নিলেন ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ

আন্তর্জাতিক ডেস্ক    ১ জুলাই ২০২৬, ১১:০২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের নতুন সেনাপ্রধান (চিফ অব দ্য আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জেনারেল ধীরাজ শেঠ। মঙ্গলবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে তিনি দেশটির প্রায় ১৩ লাখ সদস্যের সেনাবাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। খবর এনডিটিভির।

জেনারেল ধীরাজ শেঠ অবসরপ্রাপ্ত জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হয়েছেন। চার দশকেরও বেশি সময় সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর মঙ্গলবার অবসরে যান জেনারেল দ্বিবেদী।

ভারতের পশ্চিম সীমান্তে দুটি গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ডের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে জেনারেল শেঠের। দীর্ঘ সামরিক জীবনে নেতৃত্বের দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি একজন অভিজ্ঞ সেনা কর্মকর্তা হিসেবে পরিচিত।

বর্তমানে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আত্মনির্ভরশীল, আধুনিক প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে ভারতীয় সেনাবাহিনী। এমন সময়েই বাহিনীর সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ধীরাজ শেঠ।

জেনারেল শেঠ ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমি (এনডিএ), খড়গবাসলার সাবেক শিক্ষার্থী। ১৯৮৬ সালের ডিসেম্বরে আর্মার্ড কোরে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
যে কারণে ৯০০০ কর্মী ছাঁটাই করল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
ধ্বংসস্তূপে মিলল ছেলের নিথর দেহ, বাবার আর্তনাদে স্তব্ধ ভেনেজুয়েলা
ধ্বংসস্তূপে মিলল ছেলের নিথর দেহ, বাবার আর্তনাদে স্তব্ধ ভেনেজুয়েলা
ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিমান হামলায় ক্ষুব্ধ ভারত, বলল ‘নির্লজ্জ আগ্রাসন’