• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ছয় মাসে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ১০:২৬ এ.এম.
শেয়ার করুন 0
২০২৬ সালের প্রথম ছয় মাসে শিশু হত্যা ও যৌন নির্যাতনের চিত্র তুলে ধরেছে উন্নয়ন সংস্থা ‘শিশুরাই সব’-এর মিডিয়া মনিটরিং প্রতিবেদন।  ছবি: সংগৃহীত
২০২৬ সালের প্রথম ছয় মাসে শিশু হত্যা ও যৌন নির্যাতনের চিত্র তুলে ধরেছে উন্নয়ন সংস্থা ‘শিশুরাই সব’-এর মিডিয়া মনিটরিং প্রতিবেদন। ছবি: সংগৃহীত

দেশে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও গভীর হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই অন্তত ৮৬ জন শিশু হত্যার শিকার হয়েছে। একই সময়ে ৩১২টি পৃথক ঘটনায় যৌন নির্যাতনের শিকার হয়েছে ৩৩৬ জন শিশু। শিশু অধিকার নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা ‘শিশুরাই সব’ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য তুলে ধরেছে।

সোমবার (২৭ জুলাই) প্রকাশিত সংস্থাটির মিডিয়া মনিটরিং প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার বেশিরভাগ ঘটনাতেই অভিযুক্ত ছিলেন ভুক্তভোগীদের পরিচিত মানুষ। বাবা-মা, আত্মীয়স্বজন, প্রতিবেশী, শিক্ষক কিংবা স্থানীয় পরিচিত ব্যক্তিদের সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, যে পরিবার বা পরিচিত পরিবেশ শিশুদের জন্য সবচেয়ে নিরাপদ হওয়ার কথা, বাস্তবে সেখানেই ঘটছে সবচেয়ে বেশি সহিংসতা। বিশ্লেষণে দেখা গেছে, মোট হত্যাকাণ্ডের প্রায় ৫০ দশমিক ৫৯ শতাংশ ঘটেছে নিজ বাড়ি বা আত্মীয়ের বাসায়। এছাড়া ৪১ দশমিক ১৮ শতাংশ হত্যার ঘটনা ঘটেছে রাস্তা, মাঠ, বাজার কিংবা জলাশয়সহ বিভিন্ন জনসমাগমস্থলে।

হত্যাকাণ্ডে নিহত ৮৬ শিশুর মধ্যে ৪৭ জন ছিল মেয়ে, ৩৬ জন ছেলে এবং তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি হত্যার শিকার হয়েছে শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুরা।

অপরাধীদের পরিচয় বিশ্লেষণে প্রতিবেদনে বলা হয়েছে, ১৭টি ঘটনায় বাবা-মা এবং ১১টি ঘটনায় নিকট আত্মীয় জড়িত ছিলেন। এছাড়া ২২টি ঘটনায় অভিযুক্ত ছিলেন প্রতিবেশী বা পরিচিত ব্যক্তি। অর্থাৎ অর্ধেকেরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে পরিচিত মানুষের হাতে।

হত্যার পেছনে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে রাগ, পারিবারিক কলহ ও ব্যক্তিগত বিরোধ, যা মোট ঘটনার প্রায় ২২ দশমিক ৯ শতাংশ।

এদিকে, ৮৬টি হত্যাকাণ্ডের মধ্যে ৪৪টি ঘটনায় পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। বাকি অধিকাংশ মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছয় মাসে ৩১২টি ঘটনায় মোট ৩৩৬ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ১২৭ জন মেয়ে, ২৪ জন ছেলে এবং ১৮৫ জনের লিঙ্গ পরিচয় গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে সাত থেকে ১২ বছর বয়সী শিশুরা। এই বয়সসীমার ১৭৫ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে, যা মোট ভুক্তভোগীর ৫২ দশমিক ৮ শতাংশেরও বেশি। এছাড়া শূন্য থেকে ছয় বছর বয়সী ৯০ জন শিশুও যৌন সহিংসতার শিকার হয়েছে।

যৌন নির্যাতনের ধরন বিশ্লেষণে দেখা যায়, ১৯১টি ঘটনা ছিল ধর্ষণের, ৭৫টি ধর্ষণের চেষ্টা, ৪৪টি একাধিকবার ধর্ষণ এবং ২৬টি দলগত ধর্ষণের ঘটনা।

প্রতিবেদন অনুযায়ী, যৌন নির্যাতনের শিকার হওয়ার পর দুই শিশু আত্মহত্যা করেছে। এছাড়া ১১ জন শিশু গর্ভধারণ করেছে এবং ৩২ জনকে হত্যা করা হয়েছে।

বিশেষ উদ্বেগের বিষয় হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ১৬ জন বাক, বুদ্ধি কিংবা শারীরিক প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ধর্ষণের চেষ্টা অথবা একাধিকবার যৌন নির্যাতনের শিকার হয়েছে।

সংস্থাটির আহ্বায়ক লায়লা খন্দকার বলেছেন, দেশে শিশু অধিকার লঙ্ঘনের ঘটনা এখন জাতীয় সংকটের রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করা, জাতীয় শিশু কমিশন গঠন, শিশু আইন-২০১৩ কার্যকরভাবে বাস্তবায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা নীতিমালা বাধ্যতামূলক করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে পুরো বছরে দেশে ১২৪টি শিশুহত্যা এবং ৩০৮ জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছিল। অথচ ২০২৬ সালের মাত্র ছয় মাসেই শিশু হত্যা ও যৌন সহিংসতার সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে সংস্থাটি মন্তব্য করেছে।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর