• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এই বৃষ্টিতেও যেভাবে টিকবে মেকআপ

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৬:৫১ পি.এম.
ছবি: এআই দিয়ে তৈরি
ছবি: এআই দিয়ে তৈরি

আয়নার সামনে দাঁড়িয়ে মনে হলো, আজ তো একেবারে সিনেমার নায়িকা লাগছে! কিন্তু বাইরে বের হতেই বৃষ্টি যেন মেকআপের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা শুরু করল। মুখ দেখে মনে হলো, "ধুর! এত কষ্ট করে না সাজলেই পারতাম।" তবে চিন্তার কিছু নেই, কয়েকটি কৌশল মেনে চললেই ঝড়-জলোচ্ছ্বাস, বৃষ্টি-কাদা কিছুতেই নষ্ট হবেনা মেকআপ।

ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন
মেকআপের আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বক প্রস্তুত হবে এবং মেকআপ ভালোভাবে বসবে।

প্রাইমার ব্যবহার করুন
প্রাইমার ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং মেকআপ দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে।

হালকা ও ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন বেছে নিন
ভারী ফাউন্ডেশনের বদলে ওয়াটারপ্রুফ বা লাইটওয়েট ফাউন্ডেশন ব্যবহার করলে মেকআপ সহজে গলে যায় না।

ওয়াটারপ্রুফ আই মেকআপ করুন
বর্ষায় মাসকারা, আইলাইনার ও কাজল অবশ্যই ওয়াটারপ্রুফ ব্যবহার করুন। এতে বৃষ্টির পানি বা ঘামে মেকআপ ছড়িয়ে পড়বে না।

দীর্ঘস্থায়ী ব্লাশ ব্যবহার করুন
বর্ষাকালে লং-ওয়্যার বা ওয়াটার-রেজিস্ট্যান্ট ব্লাশ ব্যবহার করুন। এতে আর্দ্র আবহাওয়া বা হালকা বৃষ্টিতেও ব্লাশ সহজে ফিকে হবে না।

সেটিং স্প্রে ব্যবহার করুন
মেকআপ শেষ হলে একটি ভালো মানের সেটিং স্প্রে ব্যবহার করুন। এটি পুরো মেকআপকে দীর্ঘ সময় ধরে ঠিক রাখবে।

তাই বর্ষায় বৃষ্টিকে জিততে না দিয়ে, এই ছোট্ট বিউটি টিপসগুলো মেনে চলুন। তাহলে বৃষ্টি যতই দুষ্টুমি করুক, আপনার লুক থাকবে একদম অন পয়েন্ট।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ত্বকের বার্ধক্যের গতি ধীর করবেন যেভাবে
ছবি: সংগৃহীত
‘না’ বলতে শেখা আত্মসম্মানের অংশ
ছবি: সংগৃহীত
বদলে ফেলুন এই ৫ খাদ্যাভ্যাস