• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপে ইতিহাস গড়ে মিশরের রেকর্ড ১৮.৫ মিলিয়ন ডলার আয়

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৯ জুলাই ২০২৬, ০১:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে শেষ মুহূর্ত পর্যন্ত কঠিন পরীক্ষায় ফেলে এবারের বিশ্বকাপে আলোচনায় উঠে আসে মিশর। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আলবিসেলেস্তেদের বিদায়ের শঙ্কাও তৈরি করেছিল আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত নাটকীয় প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় পেয়ে শেষ আটে জায়গা করে নেয় আর্জেন্টিনা।

টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও বিশ্বকাপে মিশরের পারফরম্যান্স কুড়িয়েছে প্রশংসা। সেই সাফল্যের স্বীকৃতি হিসেবে ফিফার প্রাইজমানি থেকে রেকর্ড ১৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার পেতে যাচ্ছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

এবারের বিশ্বকাপে একাধিক ইতিহাসও গড়েছে আফ্রিকার প্রতিনিধিরা। নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট ম্যাচে জয় তুলে নেয় মিশর। একই সঙ্গে একটি বিশ্বকাপ আসরে প্রথমবার পাঁচটি ম্যাচ খেলার কৃতিত্বও অর্জন করে দলটি।

আক্রমণভাগেও নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়েছে ফারাওরা। পুরো আসরে ৮ গোল করে বিশ্বকাপের একক আসরে নিজেদের সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়ে তারা। বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডকে নিয়ে গঠিত গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করা মিশর শেষ পর্যন্ত দুটি জয়, দুটি ড্র এবং একটি হার নিয়ে টুর্নামেন্ট শেষ করে।

বর্তমান প্রাইজমানি কাঠামো অনুযায়ী, বিশ্বকাপের প্রস্তুতি ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য মিশর পাচ্ছে ২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। মূল পর্বে জায়গা নিশ্চিত করায় তাদের প্রাপ্তি ১০ মিলিয়ন ডলার। এছাড়া শেষ ষোলোতে ওঠার সুবাদে আরও ৬ মিলিয়ন ডলার যোগ হয়েছে।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের মোট আয় দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপের ইতিহাসে একক কোনো আসর থেকে এটিই মিশরের সর্বোচ্চ আর্থিক প্রাপ্তি।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফ্রান্স-মরক্কো ম্যাচে পাঁচ আর্জেন্টাইন রেফারি, বিতর্ক তুঙ্গে
ছবি: সংগৃহীত
ফিফার কাছে রেফারির বিরুদ্ধে মিসরের অভিযোগ
ছবি: সংগৃহীত
এমন ম্যাচ বিশ্বাস করা কঠিন