• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হটাৎ উধাও কার্গো বিমান, পাঁচ ক্রুর সন্ধানে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০২:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচি উপকূলের কাছে একটি কার্গো বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে পাঁচজন ক্রু ছিলেন। ঘটনার পর নৌবাহিনী, বিমানবাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এখনো বিমানটির অবস্থান বা আরোহীদের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাত স্থানীয় সময় ৯টা ২১ মিনিটে বোয়িং ৭৩৭ কার্গো বিমানটির সঙ্গে বিমান চলাচল নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় বিমানটি দ্রুত উচ্চতা হারাচ্ছিল।

কর্তৃপক্ষ জানায়, বিমানটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পাকিস্তানের করাচির উদ্দেশে যাচ্ছিল। তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মিনিট আগে পাইলট নেভিগেশন ব্যবস্থায় ত্রুটির কথা নিয়ন্ত্রণকক্ষকে জানিয়েছিলেন। এরপর বিমানটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই রাডারের বাইরে চলে যায়।

উড়োজাহাজের গতিপথ পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটরাডার২৪-এর প্রাথমিক তথ্যে দেখা গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটির উচ্চতায় অস্বাভাবিক ওঠানামা হচ্ছিল। পরে সেটি দ্রুত নিচে নামতে শুরু করে।

নিখোঁজ বিমানটি পরিচালনা করছিল করাচিভিত্তিক বেসরকারি কার্গো এয়ারলাইন কে–টু এয়ারওয়েজ। ২০১৮ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বুধবার এক বিবৃতিতে জানায়, বিমানে থাকা পাঁচজন ক্রুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে তাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, নিখোঁজ বিমান উদ্ধারে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি পাঁচজন ক্রুর নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছে প্রতিষ্ঠানটির সবাই।

এদিকে পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ বিমানটির সন্ধানে করাচি উপকূল ও আশপাশের সমুদ্র এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। অভিযানে নৌবাহিনী, বিমানবাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা অংশ নিয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে সর্বশেষ বড় ধরনের বিমান দুর্ঘটনা ঘটে ২০২০ সালে। সে সময় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী বিমান করাচি বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ৯৯ জনের মধ্যে ৯৭ জন নিহত হন। প্রাণে বেঁচে যান মাত্র দুইজন যাত্রী।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরাকে খামেনির মরদেহ রেখে দেশে ফিরে আসছেন পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত
ইরানের বন্দরগুলোতে নতুন করে মার্কিন হামলা
ছবি: সংগৃহীত
করাচির আকাশে রহস্য, রাডার থেকে উধাও কার্গো বিমান