• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এনআইডি সংশোধনে নতুন সিদ্ধান্ত ইসির

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০৫:৫৭ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র সংশোধন সেবায় নতুন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে শুধুমাত্র ‘ঘ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন সরাসরি নিষ্পত্তি করবে ইসি। অন্য সব ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ওপর।

সোমবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তাঁর সই করা এক চিঠিতে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ ও ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

ইসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

এতে ‘ক-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা। ‘ক’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্বে থাকবেন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা।

এ ছাড়া ‘খ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘খ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন জেলা নির্বাচন কর্মকর্তা।

অন্যদিকে ‘গ-১’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের ওপর। আর ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যেসব আবেদন অনলাইনের মাধ্যমে জমা দেওয়ার সুযোগ রয়েছে, সেগুলোর হার্ডকপি আর গ্রহণ করা হবে না।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর
প্রধানমন্ত্রীকে সৌদি যুবরাজের আমন্ত্রণ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব
৩ ঘণ্টায় মানসিক ভারসাম্যহীন তরুণীর পরিবারকে খুঁজে বের করল আনসার
ঠাকুরগাঁও থেকে খুলনা আনসারের উদ্যোগে মাত্র ৩ ঘণ্টায় মা-ভাইয়ের কাছে ফিরল মিলি