{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফাইনালের ১ দিন আগে দুধ দিয়ে গোসল করে আর্জেনটিনায় যোগ দিলেন দুই ব্রাজিল সমর্থক গণভোট ব্যর্থ হলে সরকারও ব্যর্থ হয়ে যাবে: শফিকুর রহমান মালয়েশিয়ায় ৬ বাংলাদেশি গ্রেপ্তার, ৩১ পাসপোর্ট জব্দ তত্ত্বাবধায়ক সরকারের পুরোনো ফর্মুলা চলবে না: আখতার হোসেন ঠাকুরগাঁও-পঞ্চগড়ের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী বার্ন ইনস্টিটিউটে দীপুর দাপট, নেপথ্যে পরিচালক নাসির উদ্দীন ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বন্যার্ত কৃষকদের বীজ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী মেধার সঙ্গে দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে: ডিএসসিসি প্রশাসক

অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাকশিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকারমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুলাই ২০২৬, ০৯:৩২ পি.এম.
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতি নানা সংকটের মধ্য দিয়ে গেলেও তা ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অর্থনীতি পুনর্গঠনের পথে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ সহযাত্রী হিসেবে ভূমিকা রাখবে।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর হোটেল লো মেরিডিয়ানে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার অ্যাসোসিয়েশন (বাগমা) আয়োজিত প্রযুক্তি কর্মশালায় এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাকশিল্প। এই শিল্পের সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে হয়েছিল। তার হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, পোশাক শিল্পের ওপর ভিত্তি করে বাংলাদেশ সামনে এগিয়ে যেতে পারে। তবে বিগত সময়ে দেশের বিপুল সম্পদ পাচারসহ নানা কারণে অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। একটি দুর্বল অর্থনীতিকে পুনরুদ্ধার করে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া কঠিন কাজ, তবে সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও সৃজনশীল অর্থনীতির বিকাশের মাধ্যমে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে পারে। পোশাক শিল্পে দক্ষ ব্যবস্থাপনা ও প্রশিক্ষিত জনবল তৈরির উদ্যোগ এ খাতের সক্ষমতা আরও বাড়াবে।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও বেসরকারি খাতের বিকাশে সরকার সহযোগী ভূমিকা পালন করবে। উদ্যোক্তাদের বিনিয়োগ, উৎপাদন ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পোশাক শিল্পের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, বিদ্যুৎ-গ্যাস সংকট এবং উচ্চ সুদের হার উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে পোশাক শিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন খাতসংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/এএইচ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ-চীন সম্পর্ক বহুমাত্রিক: স্থানীয় সরকারমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে অনুষ্ঠিত বৈঠক
প্রবাসী কার্ডে ১০ সুবিধা, কার্যক্রম শুরু আগস্টে
আতিকুর রহমান রুমন
আতিকুর রহমান রুমন ‘বিএনপি সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে’