• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লালবাগ কেল্লা পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক    ৩ জুলাই ২০২৬, ০৩:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঐতিহাসিক লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর তিনি কেল্লা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনি কেল্লার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সংরক্ষিত প্রত্নসম্পদ, উদ্যান, প্রবেশ ও বহির্গমন ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ ছাড়া নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, আলোকসজ্জা, পানি নিষ্কাশন ব্যবস্থা ও দর্শনার্থীদের চলাচলের পরিবেশও পর্যবেক্ষণ করেন।

এ সময় কেল্লার চলমান রক্ষণাবেক্ষণ কার্যক্রম, দর্শনার্থীদের সেবা নিশ্চিতকরণ এবং পর্যটনবান্ধব পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ঐতিহাসিক স্থাপনাটির পরিবেশ আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খল রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

পরিদর্শনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
ছবি: সংগৃহীত
একযোগে ডিএমপির ৬ কর্মকর্তা বদলি
ছবি: সংগৃহীত
বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোকে মানতে হবে যে ৫ নির্দেশনা