• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

নিজস্ব প্রতিবেদক    ১২ জুলাই ২০২৬, ০৫:৪০ পি.এম.
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক
গ্রাফিক্স: ভিওডি বাংলা

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিশিষ্ট আইনজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো আবদুস সালাম।

রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় ডিএসসিসি প্রশাসক বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন অঙ্গন ও রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। আইন পেশা ও সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তাঁর অবদান অনস্বীকার্য।

শোকবার্তায় তিনি আরও বলেন, জাতীয় সংসদের স্পিকার ও দেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন মেয়াদে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শিক্ষা, আইন ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বর্তমান জাতীয় সংসদ ভবনের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ এবং তত্ত্বাবধায়ক সরকার বিল প্রণয়নে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ঐতিহাসিক ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, তাঁর মতো একজন প্রাজ্ঞ ও দেশপ্রেমিক ব্যক্তিত্বের মৃত্যু দেশের রাজনীতি ও আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন—এ কামনা করেন ডিএসসিসি প্রশাসক।

ভিওডি বাংলা/খতিব/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টানা বৃষ্টিতে সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ। ছবি: সংগৃহীত
পানির নিচে ঢাকার অলিগলি, দুর্ভোগে নগরবাসী
ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জে প্রস্তাবিত বাস টার্মিনাল-গাবতলীতে পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন
ছবি: সংগৃহীত
তেজগাঁও এলাকায় অভিযানে গ্রেফতার ৭৬