• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ০৩:৪৪ পি.এম.
ডা. পাভেলকে ঢাকায় স্থানান্তর
ছবি: সংগৃহীত

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি আছেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বগুড়ায় নিজ বাসায় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দ্রুত বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফেসবুক পোস্টে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এএইচ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন
মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে হবে: এমপি মিলন
পাবনার চাটমোহরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে বক্তব্য রাখছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
আ'লীগের দাফন দিল্লিতেই হয়েছে: সারজিস আলম
ছবি: সংগৃহীত
ইরানে নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, ফিরছেন আজ