• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আপনিও কি গভীর রাতে ফ্রিজকে মিস করেন?

ভিওডি বাংলা ডেস্ক    ৮ জুলাই ২০২৬, ০৭:১৩ পি.এম.
ছবি: এআই দিয়ে তৈরি
ছবি: এআই দিয়ে তৈরি

রাত গভীর, হঠাৎ পেটে ক্ষুধা—অনেকেই তখন ফ্রিজ খুলে সামনে যা পান, তাই খেয়ে ফেলেন। কেউ বেছে নেন বিরিয়ানি, ভাজাপোড়া, কোমল পানীয় বা চিপস। তবে বিশেষজ্ঞদের মতে, গভীর রাতে ভুল খাবার খেলে ঘুমের ব্যাঘাতের পাশাপাশি ওজন বৃদ্ধি, হজমের সমস্যা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাহলে রাতে ক্ষুধা পেলে কী খাওয়া উচিত? 

গভীর রাতে ক্ষুধা লাগা কি স্বাভাবিক?
রাতের খাবার খুব তাড়াতাড়ি খাওয়া, অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ, দীর্ঘ সময় জেগে থাকা কিংবা কিছু শারীরিক কারণে গভীর রাতে ক্ষুধা অনুভূত হতে পারে। তবে নিয়মিত এমন হলে জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের দিকে নজর দেওয়া প্রয়োজন।

ক্ষুধা পেলে যা যা খেতে পারেন-

কলা – পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামসমৃদ্ধ, সহজপাচ্য এবং শরীরকে শিথিল রাখতে সাহায্য করে।
টক দই বা গ্রিক ইয়োগার্ট – প্রোটিনসমৃদ্ধ, পেট ভরা রাখতে সহায়ক।
সিদ্ধ ডিম – উচ্চমানের প্রোটিনের ভালো উৎস, কম ক্যালরিতে ক্ষুধা মেটায়।
বাদাম – পরিমিত পরিমাণে কাঠবাদাম, আখরোট বা চিনাবাদাম খেতে পারেন।
ফলমূল – আপেল, পেয়ারা, পেঁপে বা মৌসুমি ফল ভালো বিকল্প।
অল্প পরিমাণ ওটস – ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।

যেসব খাবার এড়িয়ে চলবেন-
ভাজাপোড়া খাবার – হজমে সময় লাগে, ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে।
ঝাল ও মসলাযুক্ত খাবার – অ্যাসিডিটি ও বুকজ্বালার ঝুঁকি বাড়ায়।
কোমল পানীয় – অতিরিক্ত চিনি ও ক্যাফেইন ঘুমের সমস্যা তৈরি করতে পারে।
চিপস ও প্রসেসড স্ন্যাকস – লবণ, চর্বি ও ক্যালরি বেশি।
অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার – রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, গভীর রাতে ক্ষুধা পেলে ভারী খাবারের বদলে হালকা, পুষ্টিকর ও সহজপাচ্য খাবার খাওয়া উচিত। পাশাপাশি খাবারের পরিমাণও নিয়ন্ত্রণে রাখা জরুরি। আর যদি নিয়মিত গভীর রাতে ক্ষুধা লাগে, তাহলে দিনের খাদ্যাভ্যাস ও ঘুমের রুটিন পর্যালোচনা করা উচিত। সঠিক খাবার নির্বাচনই পারে সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ভিওডি বাংলা/ তা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সঠিক নিয়মে ফেস স্টিমিং করলে ত্বক পরিষ্কার ও সতেজ রাখতে সহায়তা করে। ছবি: সংগৃহীত
ত্বকের যত্নে গরম ভাপ
ছবি: সংগৃহীত
অফিসে আপনার কাজের কৃতিত্ব নিলে কী করবেন?
ছবি: সংগৃহীত
রক্তে শর্করা হঠাৎ কমে গেলে মস্তিষ্কে ঝুঁকি বাড়ে