• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণমাধ্যমকে নীতিমালা মেনে চলার আহ্বান তথ্য অধিদপ্তরের

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুলাই ২০২৬, ০৩:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি বিভ্রান্তিকর ছবি ও কনটেন্ট প্রকাশের বিষয়ে দেশের গণমাধ্যমকে সতর্ক করেছে তথ্য অধিদপ্তর। একই সঙ্গে সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই ও ফ্যাক্ট চেক নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

তথ্য অধিদপ্তর জানায়, সম্প্রতি সরকারি নিবন্ধন ও ডিক্লারেশনপ্রাপ্ত কয়েকটি গণমাধ্যমে ভুল তথ্য, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বিভ্রান্তিকর ছবি ও অসত্য সংবাদ প্রকাশিত হয়েছে। এসব সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মূলনীতির পরিপন্থী। ইতোমধ্যে কয়েকটি গণমাধ্যম অসত্য সংবাদ প্রকাশের জন্য ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে এবং সংশোধনীও প্রকাশ করেছে।

অধিদপ্তর বলেছে, যেকোনো সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, পেশাদারিত্ব বজায় রাখা এবং ফ্যাক্ট চেক করা প্রতিটি গণমাধ্যমের অবশ্য পালনীয় দায়িত্ব।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনির্ভরযোগ্য উৎসকে সংবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করায় অনেক গণমাধ্যম বিভ্রান্তির শিকার হচ্ছে। এর ফলে অপতথ্য ও বিকৃত কনটেন্ট মূলধারার গণমাধ্যমেও ছড়িয়ে পড়ছে। তাই সংবাদ প্রকাশ বা প্রচারের আগে তথ্য যাচাই করা বৈধ গণমাধ্যমের জন্য অপরিহার্য।

তথ্য অধিদপ্তর সতর্ক করে জানায়, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বেনামী, ভুয়া বা অনিবন্ধিত কোনো মাধ্যমকে সংবাদের উৎস হিসেবে ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।

দেশের সব সংবাদপত্র, টেলিভিশন, বেতার, অনলাইন সংবাদমাধ্যম, দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ এবং আইপি টিভিকে নিজ নিজ ডিক্লারেশন ও নিবন্ধনের নীতিমালা যথাযথভাবে অনুসরণেরও আহ্বান জানিয়েছে তথ্য অধিদপ্তর।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সাধারণ সম্পাদক মিজান
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু ও সম্পাদক  তানভীর হাসান তানু
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু
সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
অনলাইন সাংবাদিকতার সঙ্গে তরুণ প্রজন্ম খাপ খাইয়ে নিয়েছে: শেখ রবিউল