• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাষ্ট্রপতির সঙ্গে ল’ রিপোর্টার্স ফোরামের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ১ জুলাই ২০২৬, ০৫:৪১ পি.এম.
বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ভিওডি বাংলা
বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ভিওডি বাংলা

আইন সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিক মান বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (১ জুলাই) বঙ্গভবনে ল’ রিপোর্টার্স ফোরামের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, আইন সাংবাদিকতা বিচারব্যবস্থা ও সাধারণ মানুষের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি করে। আদালতের কার্যক্রম, গুরুত্বপূর্ণ রায় ও আইনগত বিষয় জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে আইন সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি বলেন, সহজ ভাষায় আইনি বিষয় তুলে ধরার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এজন্য দায়িত্বশীল ও নির্ভুল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আদালতের মর্যাদা রক্ষা এবং বিচারাধীন বিষয়ে সংবেদনশীলতা বজায় রেখে সংবাদ প্রকাশের আহ্বানও জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, সংবিধানের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। বর্তমান সরকার বিচারব্যবস্থার আধুনিকায়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বিচার বিভাগ, আইনজীবী, সাংবাদিক ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজ ও দ্রুত করা সম্ভব। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতি ল’ রিপোর্টার্স ফোরামের রজতজয়ন্তী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নতুন মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
ছবি: সংগৃহীত
কাঠগড়ায় বিমর্ষ ইনু, হাত ধরতে নিষেধ করলেন পুলিশকে
ছবি: সংগৃহীত
প্রহসনের বিচার, অন্যায় করা হয়েছে: হাসানুল হক ইনু