• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অপপ্রচারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে আর্জেন্টিনা জিয়াউর রহমানের সমাধিতে এনটিআরসিএ নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিজিএমইএর প্রতিনিধিদলের দল থেকে বহিষ্কার হলে এমপি পদও শূন্য হতে পারে: নির্বাচন কমিশনার সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৮ বার আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ: মির্জা ফখরুল মেট্রোরেলের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ, কর্মচারীর বিরুদ্ধে মামলা ভাসানটেকে কাওসার হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি স্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: পিএমও
ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

বুধবার (২২ জুলাই, ২০২৬) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং বাহিনীকে আরও পেশাদার ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অবদানের ভূয়সী প্রশংসা করেন।

অন্যদিকে অ্যাডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনের পুরো সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮৬ সালের ১ জুলাই তিনি নৌবাহিনীতে কমিশন লাভ করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন স্টাফ, ইনস্ট্রাকশনাল ও কমান্ড দায়িত্ব পালন করেছেন। এছাড়া নৌ সদর দপ্তরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
জ্বালানি তেলের সংকট নেই, আগস্টেও সরবরাহ স্বাভাবিক থাকবে: মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত
ফ্যামিলি কার্ড শুমারির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি
ছবি: ভিওডি বাংলা
রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের উচ্চপর্যায়ের বৈঠক