• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ মাহবুব উল্লাহ ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি সুন্দর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০০ শালিক হত্যায় চারজনের বিরুদ্ধে মামলা স্বাধীন গণমাধ্যমের নীতিমালায় সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মিশন, লিগ মাতাবেন সাকিব শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক যুদ্ধ শেষের সিদ্ধান্ত তেহরানের হাতে, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা নতুন কুঁড়ি স্পোর্টস, বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা

  খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৬, ০৫:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সশস্ত্র চোরাকারবারিরা পিছু হটেছে। এ সময় ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২৭ জুলাই) যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত প্রায় সোয়া ৩টার দিকে যামিনীপাড়া ব্যাটালিয়নের একটি টহল দল মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে চোরাকারবারিদের অবস্থান শনাক্ত করে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

অধিনায়ক জানান, উদ্ধার করা অস্ত্র ও আলামত নিয়ে ফেরার সময় ওঁৎ পেতে থাকা সশস্ত্র চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবিও তাৎক্ষণিক পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর বিজিবির প্রতিরোধের মুখে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির কোনো সদস্য আহত হননি। পাশাপাশি উভয় পক্ষের কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচার প্রতিরোধে সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিবিড় নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জামায়াত গণতান্ত্রিক দল কি না নিজেরাই বিবেচনা করুক: মির্জা ফখরুল
ছবি : সংগৃহিত
সিইআইজেডের উদ্বোধনী অনুষ্ঠান ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ
ছবি: সংগৃহীত
কুমিল্লা মহিলা কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের পরদিনই ৬ শিক্ষকের পদায়ন