• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকারি হাসপাতালে জন্ম নিলেই মিলবে স্বর্ণের আংটি

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ জুন ২০২৬, ০১:৫২ পি.এম.
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘থাই মামান স্বর্ণ আংটি’ নামে এই প্রকল্পকে রাজ্যের অন্যতম ব্যতিক্রমধর্মী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

জানা গেছে, তামিল সমাজে ‘থাই মামান সির’ নামে একটি প্রচলিত রীতি রয়েছে। এ প্রথা অনুযায়ী নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন তার মামা। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে তামিলনাড়ু সরকার এ প্রকল্প চালু করতে যাচ্ছে।

রাজ্য প্রশাসনের ভাষ্য, শিশুদের প্রতি স্নেহ, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব শিশুই এ সুবিধার আওতায় আসবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বর, সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে।

এই কর্মসূচির জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। নবজাতকদের পরিবারের জন্য সহায়তা নিশ্চিত করার পাশাপাশি তামিল সংস্কৃতির ঐতিহ্যকে আরও শক্তিশালী করাও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।

মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী অঙ্গীকারের মধ্যেই ছিল এ প্রকল্প। এবার সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে এগোচ্ছে রাজ্য সরকার।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৭.৫ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিল মোসাদ
ছবি: সংগৃহীত
সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব