মাঠের তর্ক থেকে মারধর, ব্রাজিল সমর্থকের নাকের হাড় ভাঙল

ঝালকাঠির নলছিটিতে ফুটবল খেলা নিয়ে তর্ক-বিতর্কের জেরে এক ব্রাজিল সমর্থক যুবককে মারধরের অভিযোগ উঠেছে আর্জেন্টিনা সমর্থকের বিরুদ্ধে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানিয়েছেন, আহত হাসিবুল ইসলাম বারইকরণ গ্রামের ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে। তিনি ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থক।
পরিবারের অভিযোগ অনুযায়ী, খেলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পাশের সরই গ্রামের এক আর্জেন্টিনা সমর্থক যুবক হাসিবুলকে ঘুষি মারেন। এতে তার নাকে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্বজনদের দাবি, হামলায় হাসিবুলের নাকের হাড় ভেঙে গেছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান বলেন, আহত ব্যক্তিকে আগে চিকিৎসা নিতে বলা হয়েছে। পরে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য