• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে

  নড়াইল প্রতিনিধি
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০৩:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অভিযুক্ত রবিউল সিকদার রবির (৩৫) দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ জুলাই) সকাল থেকে তার দুইদিনের রিমান্ড শুরু হয়েছে। 

এর আগে মঙ্গলবার পুলিশ আসামি রবির বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন করলে সদর আমলী আদালতের বিচারক মারুফ হাসান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এ মামলার একমাত্র আসামি রবিকে জিজ্ঞাসাবাদের জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বুধবার সকালে নড়াইল সদর থানায় আনা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। 

ওসি আরও জানান, এ মামলার বাদী জান্নাতির বাবা মফিজুর রহমান। মঙ্গলবার সকাল ১০টার দিকে নড়াইল সদর থানায়  মামলা দায়ের করেন তিনি।

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে প্রতিবেশি ও ফুফাতো ভাই রবিউল সিকদার রবির বিরুদ্ধে পাঁচ বছরের শিশু জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে রাজমিস্ত্রি রবিকে ঘটনার পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা। নিহত জান্নাতি দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ ব্যাপারে ওইদিন মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগে অপরাধীকে ধরতে পুলিশ সব ধরণের চেষ্টা চালিয়েছে। ঘটনার পর অভিযুক্ত রবিউলের কাছে মোবাইল ফোন ছিল না। তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, তাকে শনাক্ত করতে। তার বিরুদ্ধে দ্রুততম সময়ে চার্জশিট (অভিযোগপত্র) দেয়া হবে। রবিউলের সর্বোচ্চ শাস্তির জন্য পুলিশের পক্ষ থেকে যত ধরণের আইনগত সহযোগিতা প্রয়োজন, তা করা হবে। আশা করছি, তার সর্বোচ্চ শাস্তি হবে। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

নিহত জান্নাতুলের চাচা মুজিবুর রহমান বলেন, জান্নাতুলের বাবা মফিজুর রহমান সোমবার বিকেলে স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়িতে আসেন। জান্নাতুল সেই মিষ্টি খেতে খেতে বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করছিল। এ সময় প্রতিবেশি ফুফাতো ভাই রবিউল সিকদার তাদের বাড়িতে জান্নাতুলকে ডেকে নেয়। ঘণ্টাখানেক পরও জান্নাতুল বাড়িতে না আসায় তাকে পরিবারের লোকজন আশেপাশের বাড়িতে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে রবিউল সিকদারের ঘরের মেঝো থেকে কাপড় দিয়ে ঢাকা জান্নাতুলের নিথর মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। রবিউল একাই তার ঘরে থাকতেন। বিবাহিত হলেও অনেক দিন ধরে তার স্ত্রী-সন্তান বাড়িতে ছিল না।

ভিওডি বাংলা/মো. মাহফুজুর রহমান/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনামুল হক রুবেল। ছবি: ভিওডি বাংলা
ফেনীতে ১৫ মামলার আসামি এনামুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
কুমিল্লায় শিশু অপহরণ ও ধর্ষণ: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
বাবার মৃত্যুর পরও দায়িত্ব পালন করে পরদিন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বাগেরহাটের শিক্ষার্থী ইকন। ছবি: সংগৃহীত
বাবার দাফনের রাতেই এটিএম বুথে ডিউটি, সকালে পরীক্ষায় ইকন