তাপপ্রবাহে বেলজিয়ামে ১৫ দিনে প্রায় ২ হাজার মৃত্যু

চলতি গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশ। এর প্রভাবে বেলজিয়ামে মাত্র ১৫ দিনে প্রায় ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বেলজিয়ামের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিয়েনসানো জানিয়েছে, গত ১৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সময়ে এসব মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় ওয়ালোনিয়া প্রদেশে। এরপর রয়েছে রাজধানী ব্রাসেলস ও উত্তরাঞ্চলীয় ফ্ল্যান্ডার্স অঞ্চল।
সংস্থাটি জানায়, ২০০০ সাল থেকে তাপপ্রবাহজনিত মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হচ্ছে। সেই হিসাব অনুযায়ী, চলতি বছরই প্রথম তাপপ্রবাহের কারণে হিটস্ট্রোক ও অন্যান্য শারীরিক জটিলতায় এত বেশি মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে ২০২০ সালে বেলজিয়ামে গ্রীষ্মকালীন তাপপ্রবাহে সর্বোচ্চ ১ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছিল।
সূত্র : এএফপি/ আনাদোলু এজেন্সি
ভিওডি বাংলা/আ








মন্তব্য