• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বেইলি রোডে বসছে পাহাড়ি ফলের মেলা

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ০৯:০১ পি.এম.
বেইলি রোডে বসছে পাহাড়ি ফলের মেলা
ছবি: সংগৃহীত

রাজধানীর তিন দিনের পাহাড়ি ফল মেলা শুরু হবে শনিবার। ‘পাহাড়ি ফলের ঘ্রাণ, বৈচিত্র্যময় প্রাণ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

ঢাকার বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এ মেলা অনুষ্ঠিত হবে বলে বৃহস্পতিবার (২৫ জুন) তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

শনিবার সকাল ১০টায় এ মেলা উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে।

এবারের মেলায় বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটির মোট ৩০টি স্টল থাকবে। মেলা প্রাঙ্গণ সাজানো থাকবে পাহাড়ের আম, আনারস, কাঁঠাল, কলা থেকে শুরু করে দুর্লভ বুনো রক্তফল (রসকো), রাম্বুটান ও বুনোবেলের মতো বাহারি ফলে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন ও রেলপথ মন্ত্রী  এবং ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম
বিএনপি নেতা সফিক উদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে সড়কমন্ত্রীর শোক
ভূমিকম্পে ঢাকার কোন এলাকা কতটা নিরাপদ
ভূমিকম্পে ঢাকার কোন এলাকা কতটা নিরাপদ
ছবি: সংগৃহীত
ভুয়া ‘সেকেন্ড অফিসার’ সেজে প্রতারণা, আইফোনসহ আটক যুবক