• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুপুরের মধ্যে ৬০ কি.মি. বেগে বজ্রবৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুলাই ২০২৬, ০৮:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার দুপুরের আগেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

সতর্কতার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলের কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।  

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঢাকায় ৬ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টি, আরও দুই দিন বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ১৩ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা