• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একাধিক কর্মসূচি টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ১.৯ লাখ কোটি টাকা বাংলাদেশে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক খামেনির জানাজায় মাস্ক পরা ব্যক্তি কে, মিলল পরিচয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ মাসের বেতন দিচ্ছেন এমপি ফজলুল হক দুর্যোগ পরিস্থিতি নিজেই মনিটর করছেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন ঘিরে বিএনপির সাংগঠনিক তৎপরতা জোরদার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: যুবদল সভাপতি বন্যায় সাত জেলায় ৫১ জনের মৃত্যু

সকাল পর্যন্ত ভারি বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় রোববার রাত থেকে সোমবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত ভারি থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। একই ধরনের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম।

রোববার (১২ জুলাই) রাতে পৃথক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

মোস্তফা কামাল পলাশ জানান, রোববার রাত সাড়ে ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে।

তার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা বিভাগের সব জেলায় মাঝারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজধানীসহ বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে।

রাজশাহী বিভাগের সব জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের সব জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় ভারি বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সুনামগঞ্জ ও সিলেট জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে।

অন্যদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, বগুড়া, গাইবান্ধা, জামালপুর, জয়পুরহাট, রংপুর, নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে ইতোমধ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এ বৃষ্টিপাত ময়মনসিংহ ও সিলেট বিভাগের সব এলাকা এবং ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। একই সঙ্গে নতুন মেঘের সৃষ্টি হয়ে রংপুর ও রাজশাহী বিভাগের আরও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি আরও জানায়, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি এলাকায় সোমবার দুপুরের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

‎ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২০ জেলায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত
তাজমহলের ভেতরে মন্দির? কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে বলল হাইকোর্ট
ছবি: সংগৃহীত
১৯ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস