• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের ফিটনেস যাচাই করা উচিত - আবু হানিফ


প্রকাশ:  ১৪ জুন ২০২৫, ০৯:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
স্থানীয় নির্বাচন দিয়ে প্রশাসনের ফিটনেস যাচাই করা উচিত - আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক: 

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে অবরুদ্ধ করা এবং পটুয়াখালীর গলাচিপা, দশমিনা নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করে। 

শনিবার (১৪ জুন) সন্ধ্যা ৭টায় উত্তর বাড্ডা সুবাস্ত টাওয়ারের সামনে মশাল মিছিল করে গণঅধিকার পরিষদ গুলশান জোন।

মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, "পটুয়াখালীর এই ঘটনা তাৎক্ষণিকভাবে ডিসিকে অবহিত করার পর ডিসি কোন পদক্ষেপ নেয়নি। বরং ডিসি বিএনপির কর্মীর মত আচরণ করেছে। এই ডিসি সরকারি সকল অনুদান বিএনপির নেতাকর্মীদের সাথে ভাগবাটোয়ারা করে খায় বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, অনতিবিলম্বে পটুয়াখালীর ডিসিকে অপসারণের দাবি জানাচ্ছি। বিগত সময়ে প্রশাসন আওয়ামিলীগের হয়ে কাজ করেছে।এখন আবার সেই প্রশাসনের বড় একটা অংশ বিএনপির হয়ে কাজ করছে। নির্বাচন ঘনিয়ে আসলে বিএনপির প্রতি প্রশাসনের সমর্থন আরও বাড়ার আশংকা রয়েছে। এই প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে বলে মনে হয় না। বিশেষ করে ৫ আগষ্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছিল, এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আগে প্রশাসন যেভাবে আওয়ামিলীগের হয়ে কাজ করতে এখন সেই প্রশাসন আবার বিএনপির হয়ে কাজ করছে।

আবু হানিফ, সেক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষতা যাচাই কিংবা তাদের ফিটনেস যাচাই করার জন্য আগে স্থানীয় সরকারর নির্বাচন হতে পারে। গত পরশু রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নুরুল হক নুর কে অবরুদ্ধ করে রাখে বিএনপি নেতা হাসান মামুনের নেতাকর্মীরা।ঐই রাতেই গলাচিপা ও দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের বিভিন্ন ইউনিয়নের কার্যালয়ে হামলা ও ভাংচুর করে। একদিন পেরিয়ে গেলেও বিএনপি কোন পদক্ষেপ নিচ্ছে না। 

তিনি বলেন, গণঅধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলো সেই হিসেবে বিএনপির মিত্র গণঅধিকার পরিষদ। মিত্র দলের শীর্ষ নেতাকে অবরুদ্ধ করে রাখা সেই দলের কার্যালয়ে হামলা ও ভাংচুর করার পরও বিএনপি এখনো কোন পদক্ষেপ নেয়নি। নুরুল হক নুরের সাথে বিএনপির এই আচরণ মিত্রদের জন্য সংকেত। ভবিষ্যতে বিএনপি মিত্রদের সাথে কেমন আচরণ করতে পারে এটা তার নমুনা।

গণঅধিকার পরিষদ বাড্ডা থানার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সহ সভাপতি আবু হানিফ হৃদয়, আরিফুর রহমান, যুগ্ম সাধারণ জিলু খান,শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াস,মহানগর উত্তরের গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুব অধিকার অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিঠু প্রমুখ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আপা যেখানেই নামবে সেখানেই ফাঁসি বাস্তবায়ন করবে জনতা: পাটওয়ারী
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি