• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের অংশীজন: ব্যারিস্টার ফুয়াদ

   ১২ জুন ২০২৫, ০৫:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বরিশাল প্রতিনিধি

রাজনৈতিক দল হচ্ছে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অংশীজন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার (১২ জুন) বরিশাল প্রেসক্লাবে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনের বিষয় উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য যে রোড ম্যাপ দিয়েছেন, আমরা বারবার বলেছি- উপদেষ্টার প্রতি আস্থা না রাখার মতো কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটে নাই।’

এ সময় ন্যূনতম সংস্কারের উদ্যোগ, একটি পরিপক্ব অবস্থায় রেখে যাওয়া এবং তারপরে নির্বাচনে যাওয়ার প্রস্তুতির দিকে যাওয়ার কথা প্রধান উপদেষ্টা বলেছেন- এ বিষয়ে এবি পার্টি তাকে স্বাগত জানায় বলে জানান তিনি। 

প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক হওয়ার বিষয়টিকেও স্বাগত জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘রাজনৈতিক দল হচ্ছে সরকারের সবচেয়ে বড় অংশীজন। ঐক্যমত্যের ভিত্তিতে যত বেশি কাজ করা যাবে কাজটি টেকসই হবে।’

বিচার প্রক্রিয়া নিয়ে ফুয়াদ বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের যে ট্রাইবুনাল আছে, সেখানে একটি চার্জশিট জমা পড়েছে। এটিকে ওপেন রাখার দাবি করছি। তবে বিচারের যে ন্যূনতম গ্রহণযোগ্য মান সে ব্যাপারে কোনো প্রকার আপস করা যাবে না।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড