• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রয়োজনে আবারও বিপ্লব হবে: জামায়াত আমির এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী দানব হাসিনা ফিরলে অনেকের জীবন কালো করে দেবে: সংসদে রেহানা আক্তার ডা. জাহেদ নিজ সিদ্ধান্তে ঢাকা ফিরে গেছেন: ভারত ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু অর্থায়ন সহজলভ্য করা প্রয়োজন: প্রধানমন্ত্রী ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন খাদ্য অধিদপ্তরের নামে ‘ভুয়া’ ক্রয় আদেশ প্রচার, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের মানবিক উদ্যোগ মন্ত্রীদের অনুপস্থিতি ও সংসদের শৃঙ্খলা নিয়ে যা বললেন স্পিকার টাঙ্গাইলে নলকূপের পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

ভারতে ২ শতাধিক যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

   ১২ জুন ২০২৫, ০৩:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার গুজরাটের রাজধানী আহমেদাবাদে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনা সম্পর্কে নিশ্চিত করেছে আহমেদাবাদের ফায়ার ডিপার্টমেন্ট। তারা জানিয়েছে, অগ্নি নির্বাপক যানবাহন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল -এক এর ব্যবস্থাপক বলেছেন, বিমানবন্দরের বাইরে থেকে ধোঁয়া দেখতে পান তারা। তার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় সবাই।

পুলিশ জানিয়েছে,একটি বেসামরিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। 

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট এআই১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আহমেদাবাদ-লন্ডন গেটউইক রুটে চলাচল করা ফ্লাইট এআই১৭১ আজ ১২ জুন এক দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে এবং শিগগিরই আমাদের ওয়েবসাইট ও এক্স হ্যান্ডলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বড় প্রত্যাশা বেইজিংয়ের
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বড় প্রত্যাশা বেইজিংয়ের
ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র