• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

খুনি হাসিনার বিদায় নিশ্চিত করতে ছাত্রদল মাঠে  ছিল: নাছির

   ১২ জুন ২০২৫, ০২:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নোয়াখালী প্রতিনিধি

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, জুলাই গণঅভ্যুথানে সকল শহীদ, ছাত্রদল, যুবদল কর্মী খুনসহ সকল খুন, ঘুম, হত্যার বিচার করতে হবে। 

তিনি বলেন, খুনি হাসিনার বিদায় নিশ্চিত করার জন্য ছাত্রদল সব সময় মাঠে সোচ্চার ছিল এবং এখনো আছে। 

তিনি আরও বলেন, গত সাড়ে ১৫ বছর নোয়াখালীসহ সারা দেশে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন এবং ২০১৮ সালে রাতের নির্বাচনসহ তিনটি নির্বাচনে অবৈধ ভাবে ক্ষমতা দখল করে রাজত্ব কায়েম করেছে ওরা। এটা আর চলতে দেওয়া যাবে না। 

তিনি বলেন, নোয়াখালী- সদর-সুবর্ণচর আসনে বহিরাগত লোক এসে এ এলাকায় অবৈধ ভাবে ক্ষমতা দখল করে রাজত্ব কায়েম করেছে এবং তার ছেলেকেও অবৈধ ভাবে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। এটা আর হতে দেওয়া হবে না। সদর এবং সুবর্ণচরে শিক্ষিত নাগরিকরাই এখান থেকে জনপ্রতিনিধি হবে। 

বুধবার সন্ধ্যায় নোয়াখালী জেলা শহর মাইজদী বাজারে গণসংযোগ ও এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় জেলা বিএনপি সদস্য এড. রবিউল হাসান পলাশ, শাহ জাফর উল্যা রাসেল ও মিজানুর রহমান, ছাত্রদলের নোয়াখালী সরকারি কলেজের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন কলেজের ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক