• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ড্রোন হামলা


প্রকাশ:  ৩ নভেম্বর ২০২৪, ০৪:১৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভিওডিবাংলা ডেস্ক

ইসরায়েলে ১৪০টি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে। তিন দেশে থেকে এ হামলা চালানো হয়।

শনিবার (০২ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে ১৩০ টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে মানুষের ভিড়ের তৈরি হয়েছে।

অন্যদিকে একই সময়ে দেশটিতে অন্তত ১০টি ড্রোন হামলা চালানো হয়েছে। এর মধ্যে সেনাবাহিনী সাতটি ড্রোন ভূপাতিত করেছে। দেশটিতে ছোড়া এ ড্রোনের ছয়টি লেবানন থেকে, তিনটি ইরাক ও অপর একটির ঠিকানা স্পষ্ট জানা যায়নি।

তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ড্রোন হামলা

এবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে।

ইসরায়েলের বিমানবাহিনী হাইফার দক্ষিণে বিনয়ামিনা এলাকায় হিজবুল্লাহর ড্রোনকে বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছে। এলাকাটিতে সাইরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় এক হাজার ৩০০ ড্রোন ছোড়া হয়েছে। লেবানন, গাজা, ইরাক, সিরিয়া, ইয়েমেন এবং ইরান থেকে এসব হামলা করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, এর মধ্যে ২৩১টি ড্রোন ইসরায়েলে আঘাত হেনেছে। এতে করে কিছু ক্ষেত্রে হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশটিতে ছোড়া ড্রোনের ৮০ শতাংশ প্রতিরোধ করা হয়েছে।

ভিওডিবাংলা/নিউজ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু