• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ইমাম পদে চাকরি পেলেন শহীদ সাজ্জাদের বাবা


প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২৪, ০১:৫২ পি.এম.
শেয়ার করুন 0
ইমাম পদে চাকরি পেলেন শহীদ সাজ্জাদের বাবা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন চাকরি পেলেন সৈয়দপুর পৌরসভায়। তাকে সৈয়দপুর পৌরসভার মসজিদে ইমাম পদে চাকরি দিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নূর ই আলম সিদ্দিকী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) শহীদ সাজ্জাদের বাবা আলমগীর হোসেন তার কর্মস্থলে যোগদান করেন।

ইউএনও নুর ই আলম সিদ্দিকী বলেন, ২৪-এর গণআন্দোলনের কারণে আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। আর এর কৃতিত্ব ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও আহতরা। তাদেরই একজন সৈয়দপুরের সন্তান সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ সাজ্জাদ হোসেন। তিনি গুলিবিদ্ধ হয়ে সাভারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তাকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। তার পরিবারের উপার্জনের ব্যবস্থা করে দিতে তার বাবাকে মসজিদে ইমাম পদে চাকরি দেওয়া হয়েছে।

শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন বলেন, স্ত্রী, দুই মেয়ে আর ছেলের বউকে নিয়ে খুবই কষ্টে ছিলাম। পৌর প্রশাসক চাকরিটি দেওয়ায় খুবই উপকৃত হলাম। তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু